শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হচ্ছেন গুতেরেস

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 06:30 সকাল • 730 বার পঠিত
জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হচ্ছেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব হিসেবে আরও এক মেয়াদে দায়িত্ব পালনের জন্য অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করতে সুপারিশ করেছে সংস্থাটির নিরাপত্তা পরিষদ। ৭২ বছর বয়েসি পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেয়ার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি

এবার মহাসচিব নির্বাচনে দশজন প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেয়ায় তারা কেউ প্রার্থী হতে পারেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ন্তোনিও গুতেরেস।