জাতিসংঘে করোনা টিকা নিশ্চিতে জোর দেবেন প্রধানমন্ত্রী: মোমেন
অনলাইন নিউজ পোর্টাল
•
22 সেপ্টেম্বর 2021, 07:17 সকাল
•
243 বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে প্রচারণা জোরদার করবেন। একইসঙ্গে সবার জন্য করোনার টিকা নিশ্চিতের বিষয়টিও তুলে ধরবেন প্রধানমন্ত্রী। গত সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ কথা জানান।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সশরীরে নিউইয়র্ক এসেছেন। জনগণের কল্যাণে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো তিনি তুলে ধরবেন।