শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের ভূয়সী প্রশংসা

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুন 2020, 11:11 দুপুর • 682 বার পঠিত
জাতিসংঘে বাংলাদেশের ভূয়সী প্রশংসা

সোমবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৩তম অধিবেশনে ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ওই প্রস্তাবে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রক্রিয়া (আইআইএম), মহাসচিবের বিশেষ দূত এবং মানবাধিকার বিষয়ক সংস্থার স্পেশাল  রিপোর্টারসহ সংশ্লিষ্টদের রাখাইন ও মিয়ানমারের অন্যান্য অঞ্চলে নির্বিঘ্নে প্রবেশের অনুমতিসহ সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য মিয়ানমারকে আহ্বান জানানো হয়।

অধিবেশনে জেনিভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় প্রদান করেন। তবে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে সসম্মানে ও স্বেচ্ছায় নিজ জন্মভূমিতে তাদের ফিরে যাওয়ার মাধ্যমেই এই আন্তর্জাতিক সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

প্রস্তাবের উপর আলোচনায় রাষ্ট্রদূত বলেন, অবর্ণনীয় নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। রোহিঙ্গাদের জাতিগত নিধন ও গণহত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ, তাদের নাগরিকত্ব প্রদান ও মিয়ানমারে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

স্পেশাল র‍্যাপর্টোরের কার্যকাল এক বছর বাড়ানোর সিদ্ধান্তও এ প্রস্তাব গ্রহণের মাধ্যমে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। অধিবেশনে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রতিবেদন দাখিলের জন্য স্পেশাল র‍্যাপর্টোরকে অনুরোধ করা হয়।