জাতীয় নাগরিক পার্টির (জানাপ) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ: মঞ্চ প্রস্তুত
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (জানাপ) আজ (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতসহ সব আয়োজন সম্পন্ন হয়েছে।
দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। আয়োজকদের দাবি, ৬৪ জেলা থেকেই লোকজন অংশ নেবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে কর্মীরা সমবেত হচ্ছেন।
সমাবেশ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া, মেডিক্যাল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বিশেষ বুথ, ভিআইপি বুথ এবং পানির ব্যবস্থা করা হয়েছে।
জানাপের মুখপাত্র সামান্তা শারমিন জানান, এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেবেন। সমাবেশ বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যার আগেই শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।