শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানের সঙ্গে চীনের সংঘাতের মাত্রা বেড়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুন 2020, 12:30 দুপুর • 156 বার পঠিত
জাপানের সঙ্গে চীনের সংঘাতের মাত্রা বেড়েছে

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মাঝে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বাড়ানোকে কেন্দ্র করে জাপানের সঙ্গেও চীনের সংঘাতের মাত্রা বেড়েছে বলে জানা গেছে।
চীন সাগরের সামনেই প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে জাপান। সরাসরি যার লক্ষ্য চীনের দিকে। শুধু তাই নয়, জাপান জানিয়েছে, চলতি মাসের মধ্যেই চারটি সেনাঘাঁটিতে পিএসি থ্রি এমএসই মিসাইল বসানো হবে। যেগুলোর আগে যা রেঞ্জ ছিল, তার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারে।

চীন সীমান্তে জাপান সেনার সংখ্যাও বেড়েছে লক্ষ্যনীয় হারে। আকাশপথে নজরদারিও বাড়াচ্ছে জাপান। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাস থেকে টোকিওর সঙ্গে বেইজিংয়ের চরম বিবাদ শুরু হয়েছে।

উল্লেখ্য, চীন-জাপান বৈরিতা নতুন কিছু নয়। ১৯৩৭ সালে নানজিং গণহত্যা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপ বাহিনীর হাতে হেনস্তার কথা ভোলেনি চীনারা। তবে বিগত কয়েকদশকে আন্তর্জাতিক মঞ্চে সমীকরণ আমূল পালটেছে। জাপান আগ্রাসনের পথে থেকে সরে গেলে, সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে চীন (China)। ফলে ২০২০ সালেও দু’দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে ওঠেনি। এবার পারদ আরো চড়িয়ে চীন সীমান্তে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে জাপানি ফৌজ।