ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন হামলা
মোহাম্মদ খাইরুল আমিন
•
17 অক্টোবর 2022, 12:56 দুপুর
•
240 বার পঠিত
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজার শব্দ শোনার সাথে সাথে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানান, কামিকাজে ড্রোন থেকে হামলাগুলো চালানো হয়েছে। এনভায়রনমেন্ট সংস্থা এই কামিকাজে ড্রোনের প্রস্তুতকারক। এই ড্রোনটি মূলত দুইটি আকারে পাওয়া যায়। সুইচব্লেড ৩০০ এবং সুইচব্লেড ৬০০। নিজেই ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করা এ ড্রোনগুলোকে ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন বলা হয়।
বিবিসির পল অ্যাডামস জানান, সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়েছে।