শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের ৪৮ লাখ শিশু ঘরছাড়া: জাতিসংঘ

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2022, 02:55 দুপুর • 538 বার পঠিত
ইউক্রেনের ৪৮ লাখ শিশু ঘরছাড়া: জাতিসংঘ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরু হয়েছে। এরপর গেল ছয় সপ্তাহে ইউক্রেনের মোট শিশুর প্রায় দুই তৃতীয়াংশকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এ কথা বলেছে বলে জানিয়েছে বিবিসি। দেশটির ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখকে ঘর ছাড়তে হয়েছে বলে জানানো হয়েছে।

ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত ১৪২ জন শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে প্রকৃত সংখ্যা যে এর চেয়ে অনেক বেশি তা তারাও অনেকটা নিশ্চিত। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। 

জাতিসংঘে নিযুক্ত ইউক্রেইনের রাষ্ট্রদূত কদিন আগে দাবি করেন, ইউক্রেইন থেকে রাশিয়া ১ লাখ ২১ হাজারের বেশি শিশু নিয়ে গেছে। রুশ প্রশাসন দত্তক নেওয়ার প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করতে একটি বিলের খসড়া তৈরি করেছে বলে তারা খবর পেয়েছেন।

ইউনিসেফ এর পক্ষে কোনো প্রমাণ পায়নি। তবে বিষয়টি তারা খতিয়ে দেখবে বলে জানায়। 

এদিকে কয়েকদিন আগে ইউক্রেনে যোওয়া ইউনিসেফের জরুরি কর্মসূচির পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, অল্প সময়ের মধ্যে ইউক্রেইনের ৭৫ লাখ শিশুর ৪৮ লাখেরই ঘরছাড়া হওয়ার ঘটনা বিস্ময়কর। তিনি তার ৩১ বছরের কাজের অভিজ্ঞতায় এমনটা কখনোই দেখেননি।