ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া
ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধের সমস্ত আয়োজন সম্পন্ন করে রাখলেও মস্কো বলছে, ইউক্রেনে হামলার ইচ্ছে তাদের নেই। এদিকে রাশিয়া যদি হামলা করেই বসে তবে সেটা কোন কোন পথে হবে তা নিয়ে এরইমধ্যে হিসাব-নিকাশ সেরে ফেলেছে মার্কিন গবেষণা সংস্থা।
বেলারুশ
এদিকে অন্যান্য সকল রুটের চেয়ে বেলারুশ রুটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন মার্কিন গবেষকরা। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়া এই দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ভাল। ইতোমধ্যে সেখানে নিজেদের ৮০ হাজার সৈন্য নিয়ে বেলারুশ সৈন্যদের সঙ্গে মহড়া দিচ্ছে রাশিয়া। তাদের সঙ্গে আছে স্বল্পপাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ও পর্যাপ্ত রকেট লঞ্চার। আছে এসইউ-২৫ গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট ও এসইউ ফাইটার।
পুতিন যদি ইউক্রেন সরকারের পতন নিশ্চিত করতে চায়, তবে উত্তরের বেলারুশ ধরে হামলা চালানোর সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সিএনএ’র মুখপাত্র মাইকেল কফম্যান এমনটিই জানিয়েছেন।