শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেন বন্দরে পরিত্যক্ত অবস্থায় বাংলার সমৃদ্ধি

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মার্চ 2022, 07:02 সকাল • 277 বার পঠিত
ইউক্রেন বন্দরে পরিত্যক্ত অবস্থায় বাংলার সমৃদ্ধি

ইউক্রেইনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। যা ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জাহাজ টি পরিত্যক্ত ঘোষণা করে সব নাবিককে নিয়ে জাহাজ থেকে নেমে যান জাহাজটির মাস্টার। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. পীযূষ দত্ত জানান জাহাজের মাস্টার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে আমাদের মেইল দিয়েছেন। ২৮ নাবিক ও প্রকৌশলীর সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আগের দিন রকেট হামলায় নিহত জাহাজের প্রকৌশলী হাদিসুরের রহমানের লাশও তাদের সঙ্গে রয়েছে। সবাইকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।