শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ব্যাপক সহিংসতায় সেনা মোতায়েন

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2020, 04:07 দুপুর • 235 বার পঠিত
ইথিওপিয়ায় ব্যাপক সহিংসতায় সেনা মোতায়েন

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জনপ্রিয় এক গায়কের মৃত্যু ও রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে থাকার অনুভূতিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা চলছে। চলমান সহিংস বিক্ষোভের দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮১ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে রাজধানী আদ্দিস আবাবাসহ পার্শ্ববর্তী ওরোমোতে সেনা মোতায়েন করা হয়েছে।

গত সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দেশটির ওরোমো বংশোদ্ভূত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। পুলিশ বলছে, দুর্বৃত্তরা পূর্ব-পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনার পরদিন সকালেই দেশটির রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গোলাগুলির শব্দও পাওয়া গেছে। লাঠি-রামদা হাতে দৃর্বৃত্তদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে অনেক এলাকায়।

ওরোমিয়ার পুলিশ প্রধান বলেন, সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ওরোমিয়া স্পেশ্যাল পুলিশ ফোর্সের তিন সদস্যও রয়েছেন।