ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা 'ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'নারায়ে তাকবীর', 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড। কর্মসূচিকে ঘিরে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় সেনা সদস্য। মানবপ্রাচীর তৈরি করে পথচারীদের তল্লাশি চালানো হয়।
এক শিক্ষার্থী বলেন, "ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন পৃথিবী থাকবে, ততদিন ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।"
উল্লেখ্য, 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচির অংশ হিসেবে বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।