শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে হামলা চালিয়েছে শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুলাই 2020, 02:28 দুপুর • 307 বার পঠিত
ইসরায়েলে হামলা চালিয়েছে শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ

ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সোমবার লেবানন-ইসরায়েল সীমান্তের হার ডোব এলাকায় এ হামলা চালানো হয়।

লেবাননের একটি সূত্র বলেছে, সিরিয়ায় হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা পরিচালনা করেছে। তবে এই হামলার ব্যাপারে হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর একটি সন্ত্রাসী দল অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে সামরিক বাহিনী তাদের সেই চেষ্টা প্রতিহত করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলেও ইসরায়েলের কোনো হতাহত হয়নি।