শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইশরাককে কারাগারে পাঠানোর নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2022, 02:52 দুপুর • 371 বার পঠিত
ইশরাককে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানা-পুলিশ মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে থেকে তাকে আটক করে।

এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এদিন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা-এর ১৬ নম্বর আদালতে তার জামিন আবেদন শুনানি করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশ সূত্রে ইশরাককে গ্রেপ্তারের কথা জানা যায়। সূত্র জানায়, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলা ছিল।  সেটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা আছে। সেই মামলায় ইশরাককে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় সেটি ২০২০ সালে গাড়ী পো্ড়ানো মামলা।

ইশরাক বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র। ইশরাক ২০২০ সালে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে লড়েন। কিন্তু সেবার আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে তিনি হেরে যান।