ইসরাইলে নেতৃত্ব সংকট, ঐক্যবদ্ধ ফিলিস্তিনিরা
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুন 2021, 10:11 দুপুর
•
225 বার পঠিত
গত মাসের ১১ দিনের ইসরাইল-হামাস লড়াই একদিকে ইহুদীবাদী রাষ্ট্রটির রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট করে দিয়েছে, অন্যদিকে ফিলিস্তিনিদের বিভিন্ন দল-উপদলকে এক মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের মধ্যে কোন্দল, শাসনতান্ত্রিক বিভাজন থাকলেও তারাও যে প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে তা প্রমাণ করে দিয়েছে। এ বিষয়ে নিউ ইয়ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে তার চৌম্বক অংশ তুলে ধরা হ’ল:
ইসরাইলিরা গত মঙ্গলবার তাদের সংবাদপত্র এবং নিউজ ওয়েবসাইটগুলো খুলে দেশের দীর্ঘতম ক্ষমতাসীন নেতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য অবক্ষয় সম্পর্কিত রিপোর্ট এবং মন্তব্য পড়তে বাধাগ্রস্থ হয়। দখলিত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা যখন এ অঞ্চলের প্রচারের শীর্ষে থাকা আল-কুদস পত্রিকাটি হাতে নেন তখন ৭ পৃষ্ঠার আগ পর্যন্ত মি. নেতানিয়াহুর ভাগ্য সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পাননি।