শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইলে নেতানিয়াহুর ১২ বছরের শাসনকালের অবসান হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 09:22 রাত • 596 বার পঠিত
ইসরাইলে নেতানিয়াহুর ১২ বছরের শাসনকালের অবসান হচ্ছে

ইসরায়েল ৮ দল মিলে গঠিত জোটের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শুক্রবার ইয়ামিনা এবং ইয়েস আতিদ পার্টি চুক্তিতে সাক্ষর করে। ফলে রবিবার দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট।

ইসরায়েলের বিরোধী দল ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে আট দলের সঙ্গে জোট গঠনে চুক্তি সাক্ষর হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি ইসরায়েলে ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে একটি জোট গঠন করেছে ৮ দল। 
চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এরপর দায়িত্ব নেবেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ।

আগামী রোববার ইসরাইলে নতুন সরকার গঠন হলে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। বিগত ১২ বছর যাবত তিনি ইসরাইল শাসন করছেন।

নতুন জোটের সরকার গঠন নিশ্চিত জেনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সংসদে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন।

জোট গঠনের চুক্তি সাক্ষরের পর ইসরাইলের আসন্ন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইসরাইলে আড়াই বছরের রাজনৈতিক সংকট শেষ হচ্ছে। নতুন সরকার ব্যতিক্রম ছাড়াই ইসরাইলের ধর্মীয়, ধর্মনিরপেক্ষ, আল্টা অর্থোডক্স, আরবসহ সবার জন্য কাজ করবে। অংশীদারিত্ব এবং জাতীয় দায়িত্ববোধ থেকে আমরা সবাই একত্রে কাজ করবো।