শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইঁদুর খেয়ে ক্ষুধা মেটাচ্ছে মিয়ানমারের জনগণ

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2020, 10:37 রাত • 191 বার পঠিত
ইঁদুর খেয়ে ক্ষুধা মেটাচ্ছে মিয়ানমারের জনগণ

করোনা ভাইরাসের বিশ্বের বহু দেশের মত ক্ষতিগ্রস্থ হয়েছে মিয়ানমারও। করোনার কারণে মুখ থুবরে পড়া দেশটির অর্থনীতি এখনো কাটিয়ে উঠতে পারেনি সেই ধকল, যার প্রভাব পড়েছে দেশটির জনজীবনের ওপরও।

চলতি বছরের মার্চে মিয়ানমারে করোনাভাইরাস প্রথম দফায় আঘাত হানার পর দেশটির বাসিন্দা ৩৬ বছর বয়সী মা সু তার খাবারের দোকান বন্ধ করে দেন। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করতে হিমশিম খান তিনি। বাধ্য হয়ে নিজের সোনার গয়না বিক্রি, বন্ধক রেখে খাবার কিনেন।

দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেপ্টেম্বরে দেশটির বাণিজ্যিক রাজধানীখ্যাত ইয়াঙ্গুনে স্টে হোম নির্দেশনা জারি করে সরকার। আবারো মা সু তার দোকান বন্ধ করেন। এবার তার পোশাক, প্লেট এবং অন্যান্য সব আসবাবপাত্র বিক্রি করে দেন।

বিক্রির জন্য আর কোনো কিছু অবশিষ্ট না থাকায় মা সুর নির্মাণশ্রমিক স্বামী মিয়ানমারের বৃহত্তম এই শহরের বস্তির পাশের উন্মুক্ত ড্রেনে খাবারের সন্ধান করেন। অশ্রুশিক্ত মা সু বললেন, লোকজন এখন ইঁদুর এবং সাপ খাচ্ছেন। উপার্জন না থাকায় সন্তানদের এ জাতীয় খাবার খাওয়াতে হচ্ছে।