ইন্দোনেশিয়ায় বন্যায় ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সুলাওয়েসি দ্বীপে এই বন্যার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির উদ্ধার তৎপরতা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি জেলায় এসব দুর্যোগ ঘটেছে।
সংস্থাটির মুখপাত্র মুখপাত্র জানিয়েছেন, উত্তর লুয়ু জেলায় হড়কা বান আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধাকারী কর্মকর্তারা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সোমবার প্রবল বৃষ্টিপাতের পর সাউথ সুলাউইসি প্রদেশের নর্থ লুউ জেলার নিকটবর্তী তিনটি নদীতে প্লাবন দেখা দিয়েছিল। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
নির্দিষ্টভাবে বর্ষাকালে ইন্দোনেশিয়া ঘনঘন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের শিকার হয়। বন উজাড়ের কারণে এই পরিস্থিতি দিন দিন আরো নাজুক হচ্ছে।