ইকবাল সন্দেহে কক্সবাজারে একজন গ্রেপ্তার হয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
22 অক্টোবর 2021, 09:47 সকাল
•
261 বার পঠিত
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন মাজীদ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে এক ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বলেন, ইকবাল হোসেন নামের একজনকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।