শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে নতুন ড্রোন কিনছে ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 03:34 দুপুর • 251 বার পঠিত
ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে নতুন ড্রোন কিনছে ভারত

অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল থেকে ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থকে জানানো হয়েছে, এরই মধ্যে চারটি ‘হেরন টিপি’ ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারতে নতুন নয়। হেরন-১ গোত্রের ড্রোন ভারতীয় বিমান বাহিনীর হাতে অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু এই ড্রোনের আরো আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল। নতুন সংস্করণের নাম ‘হেরন টিপি’ এবং ‘হেরন টিপি এক্সপি’। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারতীয় স্থলসেনা, বিমানসেনা এবং নৌসেনার জন্য কেনা হবে মাঝারি উচ্চতার ওড়ার উপযোগী ‘হেরন টিপি’।