শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথম জনসমক্ষে আসছেন ট্রাম্প

অনলাইন নিউজ পোর্টাল • 22 ফেব্রুয়ারি 2021, 09:33 সকাল • 152 বার পঠিত
হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথম জনসমক্ষে আসছেন ট্রাম্প

হোয়াইট হাউজ ত্যাগের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সূত্রের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও একই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পেন্স ওই আমন্ত্রণ গ্রহণে রাজি হননি। তবে সূত্র জানিয়েছে, আয়োজকরা এখন আশাবাদী যে, অনুষ্ঠানটিতে অংশগ্রহণের ব্যাপারে শেষ পর্যন্ত পেন্সের মনোভাব পরিবর্তন হতে পারে।

 

ট্রাম্প যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাবাদর্শের মূল নেতা হিসেবে এখনও স্বীকৃত। প্রেসিডেন্ট হিসেবে চার বছরে যে রাজনীতি তিনি করেছেন এবং তার জেরে আমেরিকায় যে অস্থির অবস্থা তৈরি হয়েছে, তাতে স্বভাবতই তার জনপ্রিয়তা কমেছে। কিন্তু কার্যত যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিতে এখনও পর্যন্ত ট্রাম্পের কোনও বিকল্প দেখা যাচ্ছে না।