হবিগঞ্জের মসজিদে জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার
নবীগঞ্জে মসজিদের জুতার বাক্স থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শহরের ওসমানী রোড বায়তুন নূর জামে মসজিদ থেকে গত সোমবার রাত ৮টার দিকে নবজাতককে উদ্ধার করা হয়।
জানা যায় ,পরে ওই নবজাতককে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমবীগঞ্জে মসজিদের জুতার বাক্স থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে শহরের ওসমানী রোড বায়তুন নূর জামে মসজিদ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
জানা যায় ,পরে ওই নবজাতককে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে কে বা কারা এই নবজাতককে এখানে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।
প্লেক্সে। তবে কে বা কারা এই নবজাতককে এখানে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।
এদিকে বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন সোহেল আহমেদ জানান, সোমবার তিনি এশার আজান দিতে মসজিদ যান। বারান্দায় প্রবেশ করতেই তিনি শিশুর কান্না শুনতে পান। পরে তিনি দেখেন জুতা রাখার বাক্সে একটি নবজাতক কান্না করছে। বিষয়টি তিনি ইমাম ও মসজিদ কমিটির লোকজনকে জানালে তারা নবীগঞ্জ থানায় অবগত করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ওই নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, শিশুটিকে অনেকেই দত্তক নিতে চাইছেন। তবে প্রশাসনের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, শিশুটি কোথায় থাকবে। এছাড়াও নবজাতকের আসল পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ।