শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাউজিং কোম্পানির অফিসে ব্যাপক ভাঙচুর-লুটপাট

অনলাইন নিউজ পোর্টাল • 08 জানুয়ারী 2021, 11:33 রাত • 242 বার পঠিত
হাউজিং কোম্পানির অফিসে ব্যাপক ভাঙচুর-লুটপাট

সাভারে জমি দখলকে কেন্দ্র করে একটি হাউজিং কোম্পানির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুবৃর্ত্তরা। এ সময় কোম্পানিটির ১৩ শ্রমিককে মারধর করেছে তারা। গতকাল বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের অনিবার্ণ ব্যাবিলন সিটি লিমিটেড হাইজিং কোম্পানিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানি লিমিটেড যৌথ উদ্যোগে একটি হাউজিং কোম্পানি গড়ে তোলে। সেখানে জমি রয়েছে সাড়ে ৩০০ একর। সেই জমি দখল করতে গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার জিল্লু ও তার ভাড়াটে লোকজন অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানি লিমিটেডের অফিসে হামলা চালায়। তারা অফিস কক্ষ ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় হামলাকারীরা ওই কোম্পানির ১৩ শ্রমিককে পিটিয়ে জখম করে। ঘটনাস্থলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানি লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের অত্যাচারে তারা মানবেতর জীবনযাপন করছেন।’

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’