শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাতিয়ায় ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে ট্রলার ডুবি

অনলাইন নিউজ পোর্টাল • 04 ফেব্রুয়ারি 2021, 01:11 দুপুর • 248 বার পঠিত
হাতিয়ায় ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে ট্রলার ডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে ট্রলারের মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে আল্লাহর দান নামে একটি ট্রলার তমরুদ্দি যচ্ছিল। ট্রলারটি ক্যারিংচর এলাকায় এলে মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায়। ট্রলারটিতে মাঝি মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। পাশের একটি ট্রলার তাদের উদ্ধার করে।