শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসপাতালে বিদ্যুৎ নেই, অন্ধকারে চলছে টিকাদান

অনলাইন নিউজ পোর্টাল • 13 ফেব্রুয়ারি 2021, 03:37 দুপুর • 243 বার পঠিত
হাসপাতালে বিদ্যুৎ নেই, অন্ধকারে চলছে টিকাদান

সকাল থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই, তাই কখনও মুঠোফোনের আলো জ্বালিয়ে কখনো মোমবাতির আলোয় সারতে হচ্ছে কাজ।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এমন চিত্র দেখা যায় চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে।

সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, হাসপাতালে সকাল থেকে বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ জেনারেটরও চালানো যাচ্ছে না।  

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিকেলের আগে বিদ্যুৎ আসবে না।  

এদিকে সিটি করপোরেশন হাসপাতালে টিকা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। অন্ধকারে টিকা নিতে না পারায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আগ্রহীদের।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাথরঘাটা জোনের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক লাইনের কাজ করা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, জেনারেটরের ব্যবস্থা রয়েছে।

গ্রীষ্মকাল চলে আসলে এই কাজ শেষ করতে পারবো না। তাই জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।