শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাকালুকিতে নিরলস পরিশ্রমে রত কৃষাণ-কৃষাণীরা!

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 09:23 সকাল • 649 বার পঠিত
হাকালুকিতে নিরলস পরিশ্রমে রত কৃষাণ-কৃষাণীরা!

দেশের বৃহত্তম হাওর হাকালুকিসহ মৌলভীবাজার জেলায় চলতি বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে হাওরাঞ্চলের ৯৪ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে পুরো জেলার শতভাগ ধান কাটা সম্পন্ন হবে। কৃষকরা এখন শেষ মুহূর্তের ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর বোরো মৌসুমের আগে দেশের বৃহত্তম হাওর হাকালুকি, কাউয়াদিঘি, হাইল হাওরসহ এ জেলার অন্যান্য হাওরগুলোর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড সংস্কার কার্যক্রম পরিচালনা করে। এতে এবারে এ জেলায় হাওরপাড়ের জমিতে স্থায়ী কোনো জলাবদ্ধতা দেখা দেয়নি। যার ফলে হাওরপাড়ের বোরো চাষিরা সময়মতো বোরো চাষের জমি তৈরি করার সুযোগ পান। এ ছাড়া কৃষি বিভাগ অধিক উৎপাদনের লক্ষ্যে সরকারের দেওয়া আর্থিক প্রণোদনা ও বিনামূল্যে সারবীজ কৃষকদের মধ্যে বিতরণ করে থাকে। কৃষকরা এসব সুযোগ-সুবিধা পেয়ে শুরু থেকেই ব্যাপক উৎসাহ নিয়ে বোরো চাষাবাদে আগ্রহী হয়ে ওঠেন। এতে অন্যান্য বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ বোরো চাষাবাদ হয়।