গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
20 সেপ্টেম্বর 2021, 09:26 সকাল
•
278 বার পঠিত
রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ও ৫ জন উপসর্গে মারা যান।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহীর ৩, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে আছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৪ জন।