শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮১

মোহাম্মদ খাইরুল আমিন • 17 সেপ্টেম্বর 2022, 07:03 বিকাল • 384 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮১

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে আরও দুই জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

আজ(১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জানা যায় ,ঢাকায় ৩০২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।  

এবছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ১০ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৮ হাজার ৩৩৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা দুই হাজার ৪৪২ জন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৪ জন মারা গেছেন।