গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু
1
•
15 ফেব্রুয়ারি 2022, 05:06 বিকাল
•
286 বার পঠিত
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৭২ জনে। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।