শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় আরো ৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 17 আগস্ট 2022, 04:59 দুপুর • 404 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় আরো ৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সারাদেশে ঢাকায় ৭৭ জন এবং ঢাকার বাহিরে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ৪১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬৮৬ জন।