গৃহবধূকে শ্লীলতাহানী ঘটনায়, ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ
নোয়াখালীর গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানীর ঘটনায় প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমসহ সব জায়গায়। এই বর্বব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বরিবার (৪ সেপ্টেম্বর) রাত এগারোটায় প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ মিছিল করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগের দিকে গেছে বলে জানা গেছে।
বিক্ষোভে মিছিলে উপস্থিত রয়েছেন, ইসলামী আলোচক, মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপ্যাল মুফতী হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল করীম আকরামসহ সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, ২ সেপ্টেম্বর এ নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনা ফাঁস করলে পরিবারের সদস্যদেরকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এলাকায় বর্বর ঘটনাটি ঘটেছে। সেখানের এক গৃহবধূকে বিবস্ত্র করে তার লজ্জাস্থানে আঘাত দেওয়াসহ তাকে ভয়ানক রকমের নিপীড়ন করা হয়েছে।
ওই নারী নিজেকে রক্ষার জন্য বারবার কাকুতি-মিনতি করার পরও তারা তাকে ছাড়েনি। তবে ঠিক কী কারণে এতোটা বর্বর ও নারকীয় ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় প্রভাবশালী, লম্পট, বর্বর নেতা ও সন্ত্রাসী বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও কালামসহ বেশ কয়েকজনের উপস্থিতি ও প্রত্যক্ষ সম্পৃক্ততায় এই বর্বরতম ঘটনা ঘটে। এমনকি বিষয়টি ভিডিও করে অসুস্থ উল্লাসও প্রকাশ করে তারা।