গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করেছে ইসরায়েলি
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে, ফলে গত ছয় দিন ধরে ত্রাণ প্রবাহ বন্ধ রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য মার্কিন সরকার শত শত মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা বন্ধ করে দিয়েছে।
হামাসের সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন, তারা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার জন্য মিশর ও আরব নেতাদের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি স্থবির হয়ে পড়েছে। আরব নেতারা গাজার পুনর্গঠন পরিকল্পনা উত্থাপন করেছেন, তবে এটির বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে এবং প্রতিক্রিয়াও মিশ্র।
এর আগেই, ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব গাজার ২৩ লাখ অধিবাসীকে স্থানান্তর করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ার ছিল। এই প্রস্তাবের বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র নিন্দা ওঠে এবং জাতিসংঘও এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যুদ্ধে ৪৮,৪৪০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,০০০-এরও বেশি আহত হয়েছেন।