শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ফেব্রুয়ারি 2024, 05:39 বিকাল • 541 বার পঠিত
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ২৯,৬০৬ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৯২ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯,৬০৬ জনে দাঁড়ালো।

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯,৭৩৭ জন আহত হয়েছে।