ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2020, 11:02 দুপুর
•
280 বার পঠিত
ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ছয়জন আরোহী ছিলেন। বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল বলে জানা গেছে।
হেলিকপ্টারটি স্যাভো এলাকার বোনভিলার্ড শহরে বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনো নিশ্চিত নয়। তবে কর্মকর্তারা বলছেন, হয়তো খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি থেকে বের হতে সক্ষম হন এর পাইলট। তাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। ওই হেলিকপ্টারটি সার্ভিস এরিয়েন ফ্রেঞ্চ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের। তারা পুরো ফ্রান্সজুড়ে তল্লাশি, উদ্ধার অভিযান এবং অন্যান্য বিমানসেবা দিয়ে থাকে।
এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ফ্রান্সের এই হিরোদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি ফ্রান্সের জনগণের সমর্থন জ্ঞাপন করছি।