ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী
অনলাইন নিউজ পোর্টাল
•
06 নভেম্বর 2021, 06:38 বিকাল
•
260 বার পঠিত
বিক্ষোভে অংশ নেয়া মাত্র ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী।
শুক্রবার (৫ নভেম্বর) অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় নিহত হয় ওই কিশোর। এছাড়া গুরুতর আহত হন অন্তত আরো ছয়জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ দাদাস নামের ওই কিশোর পেটে গুলি লাগার পর শুক্রবার হাসপাতালে মারা গেছে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নাবলাসের বেইত দাজান গ্রামে অনুষ্ঠিত ওই বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলি সেনারা।
তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।