শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনের সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 10:24 রাত • 253 বার পঠিত
ফিলিস্তিনের সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার এক টেলিভিশন ভাষণে এই নির্বাচন স্থগিতের ঘোষণা দেন তিনি।

এই বছরের ২২ মে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর, পূর্ব জেরুসালেম ও গাজা উপত্যকার বাসিন্দারা ২০০৬ সালে সর্বশেষ কোনো নির্বাচনে ভোট দেন।

মাহমুদ আব্বাস তার ভাষণে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের ভোট গ্রহণের অনুমোদন পাওয়া না গেলে তিনি নির্বাচন এগিয়ে নিতে পারেন না।

মাহমুদ আব্বাস তার ভাষণে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলকে পূর্ব জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠান ও প্রচারণার অনুমোদন দেয়ার জন্য। কিন্তু এখনো এই অনুমোদন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, জেরুসালেমে নির্বাচনের নিশ্চয়তা পাওয়া না পর্যন্ত আমরা তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।