ফিলিস্তিনের পঞ্চাশোর্ধ সেই বৃদ্ধ বীরকে আটক করল ইসরাইল
তরুণদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার ইসরায়েল সেনাদের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করে লড়াই করা পঞ্চাশোর্ধ বীর সাইদ আরমাকে আটক করেছে ইসরায়েল।
শুক্রবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে এ ‘বৃদ্ধযুবককে’ আটক করা হয়।
তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের দখলদার সেনারা রামাল্লার দিয়ের জারির গ্রামে অবস্থিত আরমার বাড়ি ভেঙে ফেলে এবং তাঁকে আটক করে।
গত ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পঞ্চাশোর্ধ প্রবীণ এ ফিলিস্তিনির ভিডিও ছড়িয়ে পড়ে। নিজ গ্রাম দেয়ার জারির বিপ্লবী তরুণদের সঙ্গে থেকে তাঁকে পাথর নিক্ষেপ করে ইসরায়েলি সৈন্যদের প্রতিহত করতে দেখা যায়। ভিডিওটি বিশ্বের লাখো মুক্তিকামী মানুষের হৃদয়ে ভীষণ অনুপ্রেরণা সৃষ্টি করছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাইদ আবুল আবদকে ফিলিস্তিনি তরুণদের পাশে থেকে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছেন। ইসরায়েলী সেনাদের লক্ষ্য করে অবিরত তিনি ধনুক দিয়ে পাথর নিক্ষেপ করছেন।
জানুয়ারির শুরু থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গেি ফিলিস্তিনিদের প্রবল সংঘাত চলতে থাকে। গত ২৩ সেপ্টেম্বর থেকে রামাল্লার দায়ের জারির গ্রামবাসীকে উচ্ছেদ করে তাতে বসতি স্থাপন করার পরিকল্পনা করে ইসরায়েল।