শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেসবুকে আল্লাহর ঘর পবিত্র কাবার সেই অবমাননাকারী আটক

অনলাইন নিউজ পোর্টাল • 19 অক্টোবর 2021, 09:46 সকাল • 310 বার পঠিত
ফেসবুকে আল্লাহর ঘর পবিত্র কাবার সেই অবমাননাকারী আটক

পবিত্র কাবা শরিফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়া সেই পরিতোষ সরকারকে আটক করেছে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে জয়পুর হাট থেকে তাকে আটক করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল তাকে আদালতে নেয়া হবে।

এদিকে, পবিত্র কাবা ঘরকে অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়ার জের ধরে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু জেলে পল্লীতে উত্তেজিত জনতার হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে গোটা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ৫ শতাধিক আসামি করে ২টি মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ৪৫ জনকে আটক করা হয়েছে। জেলে পল্লীর নিকটবর্তী এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেফতার আতঙ্কে পার্শ্ববর্তী এলাকা এখন প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।