ফেসবুক পেজ ও গ্রুপে গুজব ছড়ানো অ্যাডমিনরা শনাক্ত
মার্ক জাকারবার্গের সৌজন্যে ফেসবুকের কল্যাণে মুহূর্তেই যেকোনো সংবাদ পৌঁছে যায় হাজারো মানুষের নিকটে। এর সুবিধা অসুবিধা উভয়টিই পরিলক্ষিত হচ্ছে বর্তমান সময়ে। নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি।
একটি চক্র জেনেশুনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আরেকটি চক্র নিজেদের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব কনটেন্ট ছড়াচ্ছে। তবে, যেসব ফেসবুক পেজ ও গ্ৰুপ থেকে এ ধরনের মিথ্যা তথ্য বা কনটেন্ট ছড়ানো হচ্ছে সেসব ফেসবুক পেজ ও গ্ৰুপ অ্যাডমিনদের শনাক্ত করা হয়েছে। এছাড়া এসব পোস্টে যারা লাইক ও শেয়ার দিচ্ছেন তাদেরও শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে। গত বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, এ ধরনের গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত তারা যে শ্রেণির মানুষই হোক কেন আইনের আওতায় আনা হবে। দেশবাসীর উদ্দেশ্যে র্যাবের এ কর্মকর্তা বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা সবাই সচেতন থাকবেন। কেউ না জেনে, না বুঝে কোনো পোস্টে লাইক, শেয়ার করা থেকে বিরত থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অনেক ভুল তথ্য একাধিক জায়গায় ছড়িয়ে যাবে।