শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফের এলপিজির ২২ শতাংশ দাম বাড়ল

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2021, 10:45 দুপুর • 213 বার পঠিত
ফের এলপিজির ২২ শতাংশ দাম বাড়ল

এক মাসের ব্যবধানে পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৬ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।  বর্তমান একজন ক্রেতাকে এক হাজার ২৫৯ টাকা দিয়ে এই সিলিন্ডার কিনতে হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করেছে, যা গতকাল রবিবার থেকেই কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় গতকাল বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে বিইআরসি।

 এদিকে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৩ টাকা। আগের মাসে ছিল ৯৯৩ টাকা। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম আগের মতো ৫৯১ টাকাই আছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য ৫৮ টাকা ৬৮ পয়সা, যা আগের মাসে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা।

সংবাদ সম্মেলনে দাম সমন্বয় করার বিষয়টি জানান বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। তিনি বলেন, ‘বিশ্ববাজারে এলপিজির দাম অনেক বেড়ে গেছে। শুধু সৌদি সিপির ভিত্তিতে ১২ কেজি এলপিজি মূল্য ১৫৮ টাকা বেড়েছে। এতে আমাদের কিছু করার নেই।’