শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফের চালু এনআইডি সার্ভার, অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখিত

মোহাম্মদ খাইরুল আমিন • 16 আগস্ট 2023, 07:47 বিকাল • 270 বার পঠিত
ফের চালু এনআইডি সার্ভার, অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখিত

৩৮ ঘন্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভাণ্ডারের সার্ভার। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় দেড় দিন বন্ধ ছিল সার্ভারটি। 

বুধবার দুপুর ২টার দিকে সার্ভার ফের চালু করা হয় বলে এক সংবাদ ব্রিফিংয়ে জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর। বিকেলে তিনি বলেন, ''সেবা প্রত্যাশীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। সার্ভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য ১৪ অগাস্ট মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়েছিল। মেনটেইনেন্স কাজ শেষ হওয়ায় আবার খুলে দেওয়া হয়েছে।''

আজ বুধবার সকাল থেকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ঢুকতে গিয়ে সেবাপ্রত্যাশীরা ঝামেলায় পড়েন। কারণ এই সার্ভারে ঢোকা যাচ্ছিল না।

যোগাযোগ করা হলে সিস্টেম ম্যানেজার একটি সংবাদ মাধ্যমকে জানান,  ''এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। সরকারি ছুটি থাকলে আমরা মেনটেইনেন্সের কাজ করি।'

আগের দিন মঙ্গলবার ছিল জাতীয় শোক দিবস। দিনটিতে ছিল সরকারী ছুটি।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সংশ্লিষ্টদের কাজও বিঘ্নিত হয়।