শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এয়ার মার্শাল র‌্যাংক ব্যাজ পড়লেন নতুন বিমান বাহিনী প্রধান

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 06:20 বিকাল • 813 বার পঠিত
এয়ার মার্শাল র‌্যাংক ব্যাজ পড়লেন নতুন বিমান বাহিনী প্রধান

দেশের আকাশসীমা রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী মহান মুক্তিযুদ্ধের সময় অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কিলো ফ্লাইট গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ-বাহিনীর সহকারি প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য জানান।

ইমরুল কায়েস জানান, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। বিমান প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।