শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফল ২৮ জুলাই

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 19 জুলাই 2023, 05:43 বিকাল • 453 বার পঠিত
এসএসসি পরীক্ষার ফলাফল ২৮ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে  আগামী ২৮ জুলাই (শুক্রবার)।

বুধবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।


ফলাফল প্রকাশের বিধান রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।