শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এস কে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মার্চ 2022, 04:42 দুপুর • 359 বার পঠিত
এস কে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা

সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা এস কে সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক। আজ বৃহস্পতিবার দুদক থেকে এই তথ্য জানানো হয়। 

এদিনই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মাহবুব হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন বলেন, দেশে থাকতে এস কে সিনহা বিভিন্নভাবে তার অবৈধ পথে উপার্জিত অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেন। পাচার করা অর্থের পরিমান ২ লাখ ৮০ হাজার ডলার। 

তিনি বলেন, পাচার করা এই টাকায় এস কে সিনহা যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি তিন তলা বাড়ি কিনেছেন। ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে এস কে সিনহা এই বাড়ি কিনেছেন বলে জানান দুদক সচিব। অনন্ত কুমার সিনহাকেও মামলার আসামী করা হয়েছে বলে জানানো হয়েছে।