এলো নষ্ট পেঁয়াজ ভারত থেকে
অনলাইন নিউজ পোর্টাল
•
20 সেপ্টেম্বর 2020, 09:30 সকাল
•
236 বার পঠিত
পেঁয়াজ আসতে শুরু করেছে বাংলাদেশে ভারতের । তবে বন্দরে পাঁচদিন আটকে থাকায় ট্রাকেই নষ্ট হয়ে গেছে এক তৃতাংশ পেঁয়াজ। আমদানিকারকরা এতে বিপাকে পড়েছেন ।
শনিবার দুপুরের দিকে আমদানি করা পেঁয়াজগুলো খালাসের সময় এ চিত্র দেখা যায়। এতে যাদের পেঁয়াজ এখনো আটকে রয়েছে তারা পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন।
আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হয়ে যাওয়া সম্ভানা বেশি। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।
এদিকে জেলা সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।