এখনো নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের ডিপোর আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনেটেইনার ডিপোর আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। দাউ দাউ করে জ্বলছে আগুন। থেমে থেমে কনটেইনার বিস্ফোরিত হওয়ার শব্দ মিলছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। চট্টগ্রামসহ আশপাশের জেলা মিলে মোট ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত আছেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন, সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্যের একটি দল ডিপোর আগুন ও ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণে আনার কাজে ঘটনাস্থলে যাচ্ছে।
এর মধ্যে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১৭ তে গিয়ে দাঁড়িয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন অনেকে। শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কনটেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। কন্টোইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাচক গাড়ি পাঠাতে অনুরোধ করে।