শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এক সপ্তাহ পর স্বাভাবিক হলো তাপমাত্রা

অনলাইন নিউজ পোর্টাল • 29 মার্চ 2021, 08:26 সকাল • 234 বার পঠিত
এক সপ্তাহ পর স্বাভাবিক হলো তাপমাত্রা

 দেশে এক সপ্তাহ পর তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আরও কমে স্বাভাবিক হয়ে আসতে পারে দুই-এক দিনের মধ্যে। তবে মঙ্গলবার নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

 দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় সোমবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বর্ধিত পাঁচদিনে উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই। কালবৈশাখী ঝড়ের কিংবা নদী বা সমুদ্রবন্দরে কোনো সতর্কতা নেই।