এক দিনে টিকা নিয়েছেন ৬৩১৩৮২ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
10 আগস্ট 2021, 10:09 দুপুর
•
60 বার পঠিত
টিকা গ্রহণের জন্য সুরক্ষা ওয়েব পোর্টালে নিবন্ধন করেছেন মোট ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন। একদিনে ৪ লাখ ৯৪ হাজার ৩৪১ জন প্রথম ও ১ লাখ ৩৭ হাজার ৪১ জন দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। সব মিলিয়ে একদিনে টিকা প্রদান করা হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৩৮২ জনকে। গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সময়ের আপডেট জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এমআইএস।
হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গতকাল পর্যন্ত মোট ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জনকে ভ্যাকসিনের দুটি ডোজ এবং ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জনকে প্রথম ডোজ দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ ভ্যাকসিনপ্রাপ্তদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড পেয়েছেন গতকালের ১ লাখ ২ হাজার ৭৩৭ জনসহ মোট ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন।