শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জুন 2022, 04:32 দুপুর • 415 বার পঠিত
ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

ঈদুল আজহা সামনে রেখে ট্রেনে বাড়ি ফেরার আগাম টিকেট বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট একযোগে পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে। ১০ জুলাই ঈদ ধরে এই টিকিট বিক্রির সিদ্ধান্ত এসেছে। 

আজ বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী জানান, যথাক্রমে ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে।

যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা জন্ম সনদের ফটোকপি কাউন্টারে দেখিয়ে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।  
 
প্রতিটি টিকিট বিক্রি কেন্দ্রে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি করে আলাদা কাউন্টার থাকবে। এছাড়া প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হবে।