শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঈদের ছুটি শেষে কাল খুলছে জবি

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 06:00 বিকাল • 706 বার পঠিত
ঈদের ছুটি শেষে কাল খুলছে জবি

আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১ মে থেকে শুরু  হওয়া ছুটি শেষ হয় ১৪ মে। আর ১৫ মে বৌদ্ধ পূর্ণিমা শেষে ১৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সব কার্যক্রম শুরু হওয়ার কথা উক্ত ক্যালেন্ডারে জানানো হয়। একইদিন থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম।

তবে এ দিকে শিক্ষার্থীদের সুবিধায় বন্ধে খোলা ছিলো আবাসিক হল।