শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদ ফিরতি যাত্রায় টিকেট সোনার হরিণ সাথে বাড়তি ভাড়া

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুলাই 2021, 06:00 বিকাল • 575 বার পঠিত
ঈদ ফিরতি যাত্রায় টিকেট সোনার হরিণ সাথে বাড়তি ভাড়া

ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। তারপরও প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরতে ব্যস্ত কর্মমুখী মানুষ। নাড়ির টানে নিজ এলাকায় ঈদ করলেও এখন ফিরতে হচ্ছে ইট পাথরের সেই চেনা শহর ঢাকায়।


করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার শুক্রবার থেকে দেশে আবার দুই সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে। লকডাউনের কারণে আগামীকাল থেকে কোনো বাস ঢাকা যাবে না। যার কারণে যাত্রীরা ভিড় করছেন বাস কাউন্টারে।

 

যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা সাথে টিকেট পাওয়াও এক কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।